কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করছেন।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে রাজপথেই আন্দোলন চালাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসির চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X