ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নীলক্ষেত অবরোধ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

শুক্রবার বিকেলে নীলক্ষেত মোড়ে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা অবস্থান নেয়।
শুক্রবার বিকেলে নীলক্ষেত মোড়ে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা অবস্থান নেয়।

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। এ সময় অবরোধের কারণে যানচলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিসমূহ জানানো হয়েছে। এসব দাবি আদায়ের জন্য গত ৩০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে দাবি আদায়ে টানা তিন দিন ধরে ঢাবির রাজু ভাস্কর্যে অনশন করেছে আন্দোলনকারীরা। অনশনে বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার কারণে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।

এ বিষয়ে আন্দোলনকারী জেরিন আক্তার কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। কোনোভাবে প্রশাসন আমাদের বাধা দিলে গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১০

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১১

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৩

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৪

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৫

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৮

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৯

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

২০
X