কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

পরিকল্পনা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
পরিকল্পনা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সরকারের এ গুরুত্বপূর্ণ বিভাগটি তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ১টি।

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১১০০০-২৬, ৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা ৬টি।

আবেদনকারীকে এইচএসসি বা সমমান পাস ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর/কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম : অফিস সহায়ক। পদ সংখ্যা : ১২টি।

আবেদনকারীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন করবেন যেভাবে—

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে-

আবেদন ফি :

অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা। ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : চলতি মাসের ১৫ তারিখ থেকে আগামী মাসের ১৫ জুলাই রাত ১১টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X