বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বসন্ত-ভালোবাসার উৎসবে ‘সারা’র রঙিন আয়োজন

বসন্তের পোশাকে ‘সারা’র আয়োজন। ছবি : সংগৃহীত
বসন্তের পোশাকে ‘সারা’র আয়োজন। ছবি : সংগৃহীত

বাতাসে বাসন্তী নতুন ফুলের ঘ্রাণ, সঙ্গে ভালোবাসা দিবসের আবেশ। ভালোবাসা ও ফাল্গুন যেন মিশে গেছে একই সঙ্গে। বসন্ত ঋতুকে আরও বর্ণিল করে তোলে বৈচিত্র্যময় পোশাক। আর তাই ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্বাগত জানাতে বর্ণিল পোশাকের আয়োজন নিয়ে এসেছে ‘সারা লাইফস্টাইল’।

‘সারা’র এবারের ফাল্গুনের আয়োজনে সব ধরনের পোশাকেই রয়েছে বসন্তের ছোঁয়া। এ যেন বসন্ত ছুঁয়েছে পোশাকে। রঙিন ফ্লোরাল মোটিফে বাসন্তী, হলুদ, বাদামী হলুদ, ম্যাজেন্টা, বেবি পিঙ্ক রঙের সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন, সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ক্রেতাদের ভালো লাগবে।

‘সারা’ লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, থ্রি পিস, ফ্যাশন টপস, শাড়ি। আর ছেলেদের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো ও টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া ‘সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি, থ্রি পিস। আর কিডস কালেকশনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, প্যান্ট। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের মিনিমি পাঞ্জাবি কালেকশন।

ভালোবাসা দিবসকে ঘিরেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। এ আয়োজনে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। ভালোবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট ইত্যাদি।

‘সারা’ লাইফস্টাইলের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে রঙ্গিন কাপড়ের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের। এ ছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতই প্রাধান্য দিয়েছে ‘সারা লাইফস্টাইল’। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে।

উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট। ‘সারা’র নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারা'র দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে সারা'র একাদশতম আউটলেট। সিলেটে (হাউজ- ৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট- ৩১০০) চালু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেট। সর্বশেষ ‘ওহাব টাওয়ার’, হোল্ডিং নং- ৩১০, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহরে কার্যক্রম শুরু হয়েছে সারা’র আউটলেটের।

এ ছাড়াও খুব শীঘ্রই বরিশাল শহরের বিবির পুকুর পাড়ে সারা'র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে। আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X