সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১১ হাজার কিলোমিটার দূর থেকে ক্যানসার অপারেশন, চিকিৎসায় নতুন দিগন্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ক্যানসারে আক্রান্ত এক রোগীর জীবন বাঁচাতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। স্থানীয়ভাবে সেই সুবিধা না থাকায় ভরসা করতে হলো প্রযুক্তির ওপর। অবিশ্বাস্য হলেও সত্যি— প্রায় ১১ হাজার কিলোমিটার দূরে বসেই যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক সফলভাবে শেষ করলেন দেড় ঘণ্টার সেই অস্ত্রোপচার। ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক তৈরি করেছে।

রোগী ছিলেন আফ্রিকার অ্যাঙ্গোলার একটি হাসপাতালে। আর সার্জন, ডা. বিপুল প্যাটেল, ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তিনি নিজ হাতে না ছুঁয়েও অপারেশনটি সম্পন্ন করেন রোবটের সাহায্যে। এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল রোবটিক টেলিসার্জারি।

এ ধরনের অপারেশনে ডাক্তার কনসোলের সামনে বসে হাতল নাড়ান। সেই সংকেত মুহূর্তেই সমুদ্রতলের ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে পৌঁছে যায় হাজার কিলোমিটার দূরে থাকা রোবটের কাছে। রোবটের ছোট ছোট যান্ত্রিক হাতও সেভাবেই নড়ে, নিখুঁতভাবে অস্ত্রোপচার চালায়।

অপারেশনের সময় ডা. বিপুল একটি থ্রিডি স্ক্রিনে রোগীর শরীর পর্যবেক্ষণ করেন। তিনি জানান, এত দূরে থেকেও হাতের নড়াচড়া ও রোবটের প্রতিক্রিয়ার মধ্যে কোনো বিলম্ব অনুভূত হয়নি। প্রায় এক ঘণ্টা বিশ মিনিটে শেষ হয় অপারেশন।

এর আগে ডা. বিপুল প্রায় ২০ হাজার রোবটিক সার্জারি করেছেন, তবে সেগুলোতে তিনি রোগীর সঙ্গে একই কক্ষে ছিলেন। এবারই প্রথম মহাদেশ পেরিয়ে দূর থেকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করলেন তিনি।

রোবট দিয়ে অস্ত্রোপচারের ইতিহাস খুব পুরোনো নয়। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে ‘পুমা ৫৬০’ রোবট দিয়ে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়েছিল। ২০০০ সালে এফডিএ অনুমোদন দেয় বিখ্যাত সার্জিকাল রোবট ‘দ্য ভিঞ্চি’-কে। ২০০১ সালে প্রথম দূর থেকে বড় সাফল্য আসে, যখন নিউইয়র্কে থাকা একজন সার্জন ফ্রান্সের এক রোগীর পিত্তথলি অপসারণ করেছিলেন।

তবে ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলার এই ১১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হওয়া সার্জারি প্রযুক্তিকে এক নতুন স্তরে নিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য ভবিষ্যতের চিকিৎসাকে আরও সহজলভ্য ও বৈশ্বিক করে তুলবে।

সূত্র : এবিসি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X