কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলের নাশতায় সহজেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন নুডলস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিকেলের নাশতায় যদি ঝটপট কিছু মজাদার বানাতে চান, তবে চিকেন নুডলস হতে পারে সেরা একটি অপশন। অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি।

ঘরে থাকা সাধারণ সবজি আর সামান্য মসলা দিয়েই তৈরি হয়ে যায় সুস্বাদু চিকেন নুডলস, যা বাচ্চা থেকে বড়—সবাইরই পছন্দ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই দ্রুত ও মজাদার নাস্তা।

যা যা লাগবে

নুডলস: ২ প্যাকেট

চিকেন: আধা কাপ (ছোট করে কাটা)

পেঁয়াজ কুচি: ২টি

রসুন কুচি: ১ চা চামচ

আরও পড়ুন : রেস্টুরেন্ট স্বাদের অরেঞ্জ চিকেন রেসিপি এখন আপনার রান্নাঘরেই

আরও পড়ুন : মুরগির তেলেই রান্না করুন চিকেন রোস্ট

ক্যাপসিকাম কুচি: ৩ টেবিল চামচ

গাজর কুচি: ২ টেবিল চামচ

বাঁধাকপি কুচি: ১ কাপ

কাঁচা মরিচ কুচি: ১টি

সয়াসস: ২ টেবিল চামচ

টমেটো সস: ২ টেবিল চামচ

লবণ: স্বাদমতো

তেল: ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ

সাদা তিল: পরিবেশনের জন্য

যেভাবে বানাবেন

মাংস ভাজা: একটি প্যানে তেল গরম করে চিকেনের টুকরো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর তাতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিন।

সবজি যোগ করা: মাংসের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। সবজি একটু নরম হলে সয়াসস ও টমেটো সস যোগ করে ভালোভাবে নেড়ে নিন।

নুডলস সেদ্ধ করা: একটি আলাদা প্যানে পানি ফুটিয়ে তাতে নুডলস দিয়ে সেদ্ধ করুন। নরম হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।

সব একসাথে মেশানো: সেদ্ধ নুডলস সবজি ও চিকেনের সাথে মিশিয়ে দিন। ভালোভাবে টস করে সবকিছু একসঙ্গে মেশান।

আরও পড়ুন : ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

আরও পড়ুন : ঘরোয়া সহজ রেসিপিতে কাপ কেক

গরম গরম নুডলস প্লেটে তুলে ওপর দিয়ে সাদা তিল ছিটিয়ে পরিবেশন করুন।

চিকেন নুডলস এমন একটি খাবার যা যে কোনো সময়েই বানানো যায় এবং খেতেও দারুণ। বিকেলের নাশতায়, বাচ্চাদের টিফিনে কিংবা হালকা খিদে লাগলেই বানিয়ে ফেলতে পারেন এই সহজ ও মজাদার রেসিপিটি। চেষ্টা করে দেখুন—নিশ্চয়ই ভালো লাগবে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X