কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বানিয়ে নিন ফুলকপির মচমচে পাকোড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত পড়ি পড়ি করছে। বিকালের পড় শুরু হয় হালকা শীতের অনুভূতি। এদিকে বাঙালির রান্নাঘরে বিকেলের নাস্তার তালিকায় ভাজা-পোড়ার নাম আসলেই জিভে পানি চলে আসে। আর তার মধ্যে ফুলকপির পাকোড়া বা বড়া যেন অন্যরকম পছন্দ সবার।

বাইরের দিকে মচমচে আর ভেতরে নরম - এই দুয়ের মিশেলে তৈরি ফুলকপির পাকোড়া শুধু স্বাদের দিক থেকেই নয়, প্রস্তুতিতেও খুব সহজ। শীতের দিনে কিংবা বৃষ্টির বিকেলে গরম গরম ফুলকপির পাকোড়া যেন বাড়ির পরিবেশকেই অন্য রকম করে তোলে।

আরও পড়ুন : ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

আরও পড়ুন : ঘরোয়া সহজ রেসিপিতে কাপ কেক

চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই তৈরি করবেন এই জনপ্রিয় বাঙালি স্ন্যাকস।

উপকরণ

ফুলকপি: ১টি মাঝারি (ছোট ফ্লোরেট করে কাটা)

বেসন: ১ কাপ

চাল গুঁড়ো: ১/২ কাপ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

কাঁচালঙ্কা বাটা/কুচি: ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

জিরা গুঁড়ো: ১/২ চা চামচ

ধনে গুঁড়ো: ১/২ চা চামচ

গরম মশলা: ১/৪ চা চামচ (ঐচ্ছিক)

নুন: স্বাদমতো

জল: প্রয়োজন অনুযায়ী

ধনে পাতা কুচি: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

ভাজার জন্য তেল: প্রয়োজনমতো

তৈরির পদ্ধতি

ফুলকপি প্রস্তুত করা

ফুলকপির ছোট ছোট ফ্লোরেট ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য নুন দেওয়া গরম জলে ৩/৪ মিনিট ভাপিয়ে নিন। এতে ফুলকপি নরম হবে ও ভাজার সময় দ্রুত সেদ্ধ হবে। পানি ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দিন।

ব্যাটার তৈরি করা

একটি বড় বাটিতে বেসন, চাল গুঁড়ো, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, সব ধরনের গুঁড়ো মশলা এবং নুন একসঙ্গে নিন। অল্প অল্প করে জল মেশাতে থাকুন এবং একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। শেষে ধনে পাতা কুচি মিশিয়ে নিন।

ফুলকপি কোটিং

ভাপানো ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মেশাতে হবে, যাতে প্রতিটি টুকরোয় সমানভাবে কোটিং পড়ে।

পাকোড়া ভাজা

কড়াইয়ে তেল গরম করুন। ব্যাটার মাখানো ফুলকপির টুকরোগুলি আস্তে করে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টে পাল্টে সোনালী ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে বাড়তি তেল শুষে নিতে কিচেন টিস্যুর উপর রাখুন।

পরিবেশন

গরম গরম ফুলকপির পাকোড়া টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন। চাইলে আড়ম্বর বাড়াতে সামান্য চাট মশলা ছিটিয়েও দিতে পারেন।

আরও পড়ুন : বিকেলের নাশতায় সহজেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন নুডলস

আরও পড়ুন : আজই বানিয়ে নিন বাটার গার্লিক চিকেন

ফুলকপির পাকোড়া এমন একটি খাবার যা অল্প উপকরণে খুব দ্রুত তৈরি করা যায় এবং খেতে অতুলনীয় মচমচে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে নিজের মন ভাল করতে - যেকোনো সময়ই এই পকোড়া দুর্দান্ত মানিয়ে যায়।

তাই পরেরবার বিকেলের নাস্তা কী হবে ভাবতে বসলে, একবার এই সহজ ফুলকপির পকোড়া ট্রাই করেই দেখুন। স্বাদে আপনি যেমন খুশি হবেন, তেমনি পরিবারেও আনবে প্রশংসার ঝড়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X