কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ফুলকপির রোস্ট রেসিপি

ফুলকপির রোস্ট। ছবি : সংগৃহীত
ফুলকপির রোস্ট। ছবি : সংগৃহীত

শীতের বাজার ভরে উঠেছে দেশি ফুলকপিতে। ফুলকপির তরকারি বা সবজি শীতকালে কমবেশি আমরা সকলেই খেয়ে থাকি। ফুলকপি দিয়ে রোস্ট খেয়েছেন কখনো? নাম শুনে বিশাল কিছু মনে হলেও রান্নার পদ্ধতি কিন্তু খুব সহজ। বাড়িতে সেই পদ কীভাবে রাঁধবেন? জেনে নিন রেসিপি।

উপকরণ

ফুলকপি : ১টি, আদা : ১ চা চামচ, কাঁচা মরিচ : ২ থেকে ৩টি, টক দই : ২ টেবিল চামচ, কাজুবাদাম : ৬-৭টি, পোস্তবাটা : ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো : ১ চা চামচ, ধনে গুঁড়ো : ১ চা চামচ, মরিচের গুঁড়ো : ১ চা চামচ, শুকনো কাচা মরিচ : ১টি, ছোট এলাচ : ২টি, লবঙ্গ : ২-৩টি, দারচিনি : ১টি, তেজপাতা : ১টি, গরম মশলার গুঁড়ো : ১/২ চা চামচ, ঘি : ২ চা চামচ, সরিষার তেল : ১ চা চামচ, সয়াবিন তেল : ২ টেবিল চামচ, চিনি : ২ চা চামচ, লবন : স্বাদ অনুযায়ী।

প্রণালি

১. কাজুবাদাম, পোস্ত, আদা এবং কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিন। তার পর পানি ভালো করে ঝরিয়ে রাখুন। কাজু, পোস্ত, ফেটানো টকদই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন।

২. এবার কড়াইতে সয়াবিন তেল এবং ঘি একসঙ্গে গরম হতে দিন। এরমধ্যে ফোড়ন হিসেবে দিন গরম মসলা, শুকনো মরিচ ও তেজপাতা। এবার একটু ভেজে নিয়ে আদা ও মরিচ বাটা দিয়ে দিন।

৩. এবার ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে কষতে থাকুন। কষানো হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিন। ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প গরম পানি ঢেলে দিয়ে ফুটতে দিন। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে এলে চিনি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিন।

এবার ভাত, পোলাও বা লুচির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির রোস্ট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X