শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:২৯ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল মেজাজ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। শরীরের প্রতি যত্নশীল হন। পারিবারিক শান্তি উপভোগ করবেন আজ।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে আর্থিক সফলতা আসবে। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়বে। পারিবারিক বিষয়ে নমনীয়তা প্রয়োজন। প্রেমে ও বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন।

মিথুন | ২১ মে-২০ জুন যানবাহনে আজ সতর্ক থাকুন। শরীরের প্রতি যত্নশীল হন। পারিবারিক শান্তি উপভোগ করবেন।

কর্কট | ২১ জুন-২০ জুলাই প্রেমে সফলতা পাবেন। আয়-উন্নতির সুযোগ পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। শরীর নিয়ে সাবধানে থাকুন।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট আজ ব্যয় বাড়বে। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন। ব্যবসায় ভালো করবেন। বন্ধুত্বে চিড় ধরবে।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন। পারিবারিক শান্তিশৃঙ্খলা থাকবে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর অতিরিক্ত মানসিক চাপের জন্য অমনোযোগিতা বাড়বে। স্পষ্ট কথা বলে অযথা শত্রু তৈরি করা থেকে বিরত থাকুন আজ।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর পারিবারিক দুশ্চিন্তা কমবে। যানবাহনে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের কারও বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। প্রেমে সতর্ক হতে হবে।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর আজ বিনিয়োগ শুভ। প্রেমে ও বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। চাকরিতে মানিয়ে চলতে হবে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি অংশীদারি ব্যবসায় সাফল্য পাবেন। ব্যয়ের কারণে মানসিক চাপ বাড়বে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণ শুভ।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি স্পষ্ট কথা বলার জন্য অস্বস্তিতে পড়বেন। ব্যবসায়িক সফলতা পাবেন। মানসিক চাপ বাড়বে। বিনিয়োগসংক্রান্ত যোগাযোগ বাড়বে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন। চাটুকারিতায় বিভ্রান্ত হবেন না।

লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X