কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে ভুলবেন না যেসব কাজ

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে করনীয়
ছবি : সংগৃহীত

সারা বছর একটানা কাজ করার পর লম্বা ছুটি ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণে। এরই মধ্যে ঈদের ছুটিতে অনেকেই বাসা-বাড়ি ছেড়ে গ্রামে ছুটছেন। ঈদের ছুটিতে কেউ এক সপ্তাহ আবার কেউ ১০ দিন বাড়ির বাইরে থাকেন। আবার কেউবা এক মাস পর্যন্ত বাড়ির বাইরে থাকেন।

তবে ঈদের আনন্দে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই কিছু ভুল করে বসে। এবারের ঈদে যাতে ভুল না নয় সে দিকে নজর রাখুন।

চলুন জেনে নিন ঈদে বাড়ি যাওয়ার আগে কোন কাজগুলো করতে হবে-

গ্যাস ও পানির লাইন

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করতে যেনো ভুল না হয়। আবার বাড়ি ফিরে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিতে হবে। সেই সঙ্গে বাসার পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না যেদিকেও লক্ষ্য রাখতে হবে।

ঘরের বৈদ্যুতিক সুইচ

অনেকে তাড়াহুড়ায় বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ করতে ভুলে যান। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে নিশ্চিত করতে হবে বাসার লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কি না। এছাড়া কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে যেতে হবে।

পোষা প্রাণীর যত্ন

বাসায় পোষা প্রাণী থাকলে একা রেখে যাবেন না। সম্ভব হলে সঙ্গে নিন বা পরিচিত কারও কাছে রাখুন। এছাড়া ঢাকায় কিছু কেয়ার সেন্টার আছে, যেখানে নামমাত্র খরচে পোষা প্রাণী রাখা যায়।

দরজা-জানালা বন্ধ করতে হবে

বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা ভালো করে বন্ধ করেছেন কি না, নিশ্চিত হন। তালা ঠিকমতো লাগানো হয়েছে কি না, বারবার দেখে নিন। ঈদের সময় চুরি-ডাকাতি বাড়ে, তাই নিরাপত্তা নিশ্চিত করে তবেই রওনা দিন।

ঘর গুছিয়ে রাখুন

দীর্ঘ যাত্রার আগে ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখুন। ফিরেই অগোছালো বাসা দেখলে মন খারাপ হতে পারে। তাই ছুটির আগেই গুছিয়ে যান, পোকামাকড় বা গন্ধের ঝামেলাও এড়ানো যাবে।

দরকারি কাগজপত্র ফটোকপি

ঈদে রওনা দেওয়ার আগে আইডি, পাসপোর্টসহ জরুরি কাগজের ফটোকপি সঙ্গে রাখুন। মূল কপি নিরাপদে রেখে যান। ভিড়ে কাগজপত্র হারালে ফেরত পেতে বড় ঝামেলায় পড়তে হতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পূজা উদযাপন পরিষদ

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১০

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১১

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১২

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৩

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৪

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৫

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৬

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৭

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৯

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

২০
X