কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৪ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সকালে ঘুম থেকে উঠে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে কী ধরনের পানি এবং কতটুকু পানি খাওয়া উচিত, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সকালে হালকা গরম পানি পান করা শরীরের জন্য সবচেয়ে ভালো। তবে একসঙ্গে অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় শরীর পানিশূন্য হয়ে পড়ে। তবে শরীরের তাপমাত্রা ভারসাম্যপূর্ণ থাকে এবং পরিপাকতন্ত্র সক্রিয় থাকে। এ সময় অন্ত্র পরিষ্কার হয়, বিপাকক্রিয়া ত্বরান্বিত হয় এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়।

চিকিৎসকরা জানান, সকালে ঘুম থেকে উঠে ১-২ গ্লাস হালকা গরম পানি পান করা উপকারী। তবে একবারে ১ লিটার বা তার বেশি পানি পান করা উচিত নয়, কারণ এটি কিডনির ক্ষতি করতে পারে। বিশেষ করে যাদের কিডনি বা হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের অতিরিক্ত পানি পান এড়িয়ে চলা উচিত।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সারাদিনে প্রায় ৩ লিটার পানি পান করা উচিত, তবে তা কয়েকটি ভাগে ভাগ করে পান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ১-২ গ্লাস পানি। প্রতিবার খাবারের আগে ১ গ্লাস পানি। খাবারের আধা ঘণ্টা পর আরও ১ গ্লাস পানি। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ১ গ্লাস হালকা গরম পানি।

এভাবে বিরতি দিয়ে পানি পান করলে শরীর সুস্থ থাকে এবং পানির উপকারিতা সর্বাধিক পাওয়া যায়।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X