কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৪৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২২০ - সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।

১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯৬ - ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।

১৮১০ - উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।

১৮১৫ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।

১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠন হয়।

১৮৬৪ - আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।

১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশ হয়।

১৯৪৯ - ইকুয়েডরে প্রবল ভূকম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৯৫৫ - জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।

১৯৮৮ - দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

২০২৪ - বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

জন্ম

১৭৩২ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮৯ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট।

১৮৯৬ - স্বামী শিবানন্দ (যোগী), ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু।

১৯০১ - সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯১০ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।

১৯২৮ - বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।

১৯৩১ - রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।

১৯৩৭ - ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৪১ - লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫১ - মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের পঞ্চম রাষ্ট্রপতি।

১৯৬২ - দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক।

১৯৮১ - রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।

১৯৯০ - কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।

মৃত্যু

১৮২৪ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৯৭৫ - প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।

১৯৭৭ - আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক।

২০০৯ - শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।

২০২১ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

২০২৪ - বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X