কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের মধ্যে অনেকেই চাই, ঘরটা যেন একটু প্রাণবন্ত লাগে—চোখে পড়লেই যেন শান্তি আসে, কাজের ফাঁকে একটু হালকা লাগায়। ব্যস্ততা, কাজের চাপ, শহরের কংক্রিট জঙ্গল—সব মিলিয়ে একটা ক্লান্তি আমাদের ঘিরেই থাকে। ঠিক সে সময়েই যদি ঘরের এক কোণে চোখে পড়ে একটা সবুজ গাছ—যেটা শান্তভাবে দাঁড়িয়ে আছে, টুকটাক পাতা ছড়িয়ে ছাড়িয়ে… শান্তি!

তবে মুশকিল হলো, সময় কই! অফিস, সংসার, ক্লাস—সারাদিন দৌড়ের ওপর থাকা মানুষের জন্য গাছের যত্ন নেওয়াটা যেন আরেকটা বাড়তি কাজ হয়ে যায়। আর রোদ? শহরের ছোট ফ্ল্যাটে তো বারান্দাও অনেকে ভাগাভাগি করে নেয়।

তাই আজ এমন কিছু গাছের কথা বলব, যেগুলো আপনার ব্যস্ত রুটিন বা কম আলো—কোনোটাই নিয়ে মাথা ঘামায় না। অল্প যত্নেই দিব্যি বাঁচে, আবার ঘরের বাতাস পরিশুদ্ধ করে, মেজাজ ফুরফুরে করে, এমনকি দেখতেও হয় নজরকাড়া।

এই গাছগুলো শুধু ঘর সাজাবে না—একটুকরো প্রশান্তি হয়ে জায়গা করে নেবে আপনার প্রিয় কোনাটায়। চলুন, একসঙ্গে জেনে নিই এমন ৭টি সহজ-স্মার্ট ইনডোর প্ল্যান্টের কথা।

১. স্পাইডার প্ল্যান্ট

পাতাগুলো সবুজ আর সাদা রঙের, চিকন আর লম্বা—দেখতে যেমন সুন্দর, তেমনি খুব কম যত্নে টিকে থাকে। রোদ লাগার দরকার হয় না, ঘরের এক কোণে রাখলেই হয়। এই গাছ বাতাসে থাকা ক্ষতিকর ফর্মালডিহাইড পরিষ্কার করে। NASA-র গবেষণাতেও এই গাছের নাম রয়েছে বায়ু বিশুদ্ধকারী হিসেবে। দামও বেশি না—নজর কাড়বে কিন্তু।

২. পিস লিলি

নামেই বোঝা যায়—শান্তির প্রতীক! সুন্দর সাদা ফুল হয় এতে, আর কম আলোতেও দিব্যি বেঁচে থাকে। পিস লিলি বাতাসে থাকা ক্ষতিকর গ্যাস ও কেমিক্যাল দূর করে। খুব বেশি যত্ন লাগে না, তাই ঘরের ড্রয়িংরুমে রেখে দিন, দেখতে ভালোও লাগবে, উপকারেও আসবে।

দেখতে ভারি স্টাইলিশ, আর যত্নও খুব বেশি লাগে না। সপ্তাহে একবার পানি দিলেই হয়। বাতাস পরিশোধনের কাজেও দারুণ। তবে এটা যদি আপনার বাসায় পোষা প্রাণী বা ছোট বাচ্চা থাকে, তাহলে একটু সাবধান—পাতা খেয়ে ফেললে সমস্যা হতে পারে।

৪. স্নেইক প্ল্যান্ট

নামটা ভয় ধরালেও, গাছটা একদমই নিরীহ। বরং নতুন ইনডোর গার্ডেনিং শুরু করতে চাইলে, এ গাছটাই সেরা। পানি বেশি দিতে হয় না—বরং কম দিলে ভালো থাকে। বেশি পানি দিলেই সমস্যা। ঘরের বাতাস পরিষ্কার রাখতেও সাহায্য করে।

৫. পোথোস (মানিপ্ল্যান্ট)

এই গাছ চেনেন না, এমন মানুষ খুব কমই আছেন। পানি বা মাটিতেই লাগানো যায়, ঝুলিয়ে বা জানালায় রেখে দিন। দেখতে সুন্দর আর কাটিং থেকে সহজেই নতুন গাছ তৈরি করা যায়। বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ দূর করতেও কাজে দেয়।

৬. এলিফ্যান্ট ইয়ার প্ল্যান্ট

হাতির কান-এর মতো বড় বড় পাতা! একটু আলো দরকার হয় এই গাছের, আর নিয়মিত পানি দিতে হয়। তবে দেখতেও বেশ দারুণ লাগে—ঘরের লিভিং রুম, ব্যালকনি বা ছাদ বাগানে রাখার জন্য উপযুক্ত।

৭. অ্যালোভেরা (ঘৃতকুমারী)

এই গাছ তো অনেকেই ত্বক, চুল বা ছোটখাটো কাটা-পোড়ার ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করেন। অ্যালোভেরা খুব কম যত্নে টিকে থাকে। শুধু মাটি শুকালে পানি দিতে হয়। ছোট পটে রাখলেই হয়, আর অনেক উপকারেও আসে।

গাছ শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বরং মানসিক শান্তি দেয়। অল্প খরচে আর কম ঝামেলায় ঘর বা বারান্দা সাজানোর এক দারুণ উপায় ইনডোর প্ল্যান্ট। তাই নিজের পছন্দমতো একটা গাছ কিনে আনুন আর আপনার প্রিয় জায়গাটায় একটু সবুজ এনে দিন!

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১০

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১১

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১২

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৩

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৪

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৬

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৭

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৮

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৯

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

২০
X