বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

তাহসানের সংগীতের রজতজয়ন্তী পালন হবে অস্ট্রেলিয়ায় 

সংগীত শিল্পী তাহসান খান। ছবি : সংগৃহীত
সংগীত শিল্পী তাহসান খান। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আছে উপস্থাপনায়ও ব্যস্ততা। ১৯৯৮ সালে অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু হয় তার। এরপর পেশাদার সংগীতজীবনের সূচনা হয় ব্যান্ড ব্ল্যাকের হাত ধরে। সেই হিসাব ধরলে এ বছর সংগীতে তাহসানের ২৫ বছর পূর্ণ হয়েছে।

এই রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ায় কনসার্ট সফরে যাচ্ছেন এই তারকা, যা ফেসবুকে দেওয়া এক পোস্টে তাহসান জানিয়েছেন, সফরের প্রথম কনসার্ট হবে আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে মঞ্চে উঠবেন তিনি। এরই মধ্যে টিকিটের আগাম বিক্রি শুরু হয়ে গেছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও সফল তাহসান। নাটক, ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করেছেন তিনি। যদিও সাম্প্রতিক বছরগুলোয় অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন। প্রায় দুই বছরের বিরতির পর তিনি গত বছর ওয়েব সিরিজ বাজিতে অভিনয়ের মাধ্যমে ফেরেন। এ ছাড়া সম্প্রতি তিনি জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজন সঞ্চালনা করেছেন, যা চলতি বছরের শুরুতে শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X