বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববি গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববি গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার।

ওবাইদুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইসহাক আলীর ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বগুড়া জেলা পুলিশের সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকালে বগুড়ায় সংঘটিত সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়নের ঘটনায় তার নেতৃত্বে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, ওবাইদুল হাসান ববির বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X