কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ মেয়েকে সময় দিতে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সময় দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগে আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।’

এ সময় কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে (বেইজিং) রাত যাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে আসতেছেন।’

এর আগে সোমবার (৮ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেইজিং সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি বেইজিং অবতরণ করে।

চারদিনের সফরের দ্বিতীয় দিন ৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়। পরদিন ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X