মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা

শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলাধীন কাচপুর ব্রীজ ও এর আশপাশের এলাকার ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বুধবার বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ। এ সময় একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ২৭টি পাকা, আধা পাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ এর জায়গায় বালু রাখার দায়ে কাচপুর ব্রীজ এলাকার মো. হারুন নামের একজনকে বিশহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X