কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর অনুদান

বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন গরিবরা

প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। ছবি : কালবেলা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আগত গরীব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভাল্ব, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক পেয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

আরও পড়ুন : বিবৃতিটি অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুধবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অসহায় রোগী সেবা তহবিলের জন্য অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি। এর আগে ২০২২ সালে একই তহবিলে দুইবারে মোট ৭ কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : শিক্ষকদের আজই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

সংশ্লিষ্টরা জানান, হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইস ক্লোজার সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসায় এ তহবিলের আওতায় রিং স্থাপন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

আরও পড়ুন : বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না

অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরীব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। ইতোপূর্বে প্রধানমন্ত্রী দুইবারে ৭ কোটি ৬৯ হাজার ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরীব রোগীদের শরীরে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভাল্ব ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে।

বুধবারের প্রাপ্ত অনুদান দিয়ে ১৫০টি ভাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি ও ১০টি ভিএসডি ডিভাইস ক্রয় করে হাসপাতালের অসহায় রোগী সেবা তহবিল মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X