কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের সঙ্গে বসা নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে কদিন ধরেই। এর মধ্যেই নানা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল হক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।

আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জায়গায় ৬ জনের নিহত হওয়ার ঘটনায় হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

এদিকে সারা দেশে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি পালনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরপরও বেশকিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী, মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলছে বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X