কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যারা অগ্নিসন্ত্রাস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি : বিপ্লব কুমার

ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। ছবি : কালবেলা
ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ছাড়া অন্য কোনো কিছু জড়িত নেই। আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। যারা অগ্নিসন্ত্রাস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি।

বুধবার (৩১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই অত্র এলাকায় যেন কেউ আইনশৃঙ্খলা নষ্ট করতে না পারে, এমনকি সাধারণ শিক্ষার্থীদেরও যেন কেউ ক্ষতি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দেখছি কোর্ট এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় আছে।

ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার পর থেকেই আদালত প্রাঙ্গণে এ নিরাপত্তা নেওয়া হয়েছে।

এ বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেকারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার সারা দেশে ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X