কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন ঠেকাতে পুলিশের নতুন কৌশল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ওঠা আন্দোলনের তীব্রতা বর্তমানে কিছুটা কমে গেলেও যে কোনো সময় আবারও বিস্ফোরণ ঘটতে পারে- এমন শঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীসংশ্লিষ্টদের।

তাদের মতে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠন রাজনৈতকিভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা যে কোনো সময় রাজপথে নামতে পারেন।

এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে যদি কোন ধরনের সাপোর্ট প্রয়োজন, তা দ্রুত জানাতে ৮টি অপরাধ বিভাগের উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ পাওয়ার পর ইতোমধ্যেই ডিসিরা নিরাপত্তাসংক্রান্ত তাদের চাহিদার কথা ডিএমপির অপারেশন বিভাগকে জানিয়েছেন। সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ডিএমপি সদর দপ্তর।

এক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে, আন্দোলন চলাকালে তারা যেন অলিগলিতে না ঢোকেন। সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যেন মূল রাস্তা সচল রাখার চেষ্টা করেন। সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে, মূল রাস্তার একপাশ দখলমুক্ত করতে গেলে আন্দোলনকারীরা অন্য পাশ (যে অংশ পুলিশের দখলে ছিল) দখল করে ফেলে। তাই কোনো অংশ নতুন করে দখলমুক্ত করতে গেলে সব পুলিশ সদস্য যেন একসঙ্গে মুভ না করেন। আগে থেকেই পুলিশের দখলে থাকা অংশে যেন কিছু পুলিশ সদস্য পাহারায় থাকেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি যে ভয়াবহ নাশকতা হয়েছে, তা তাদের ধারণার বাইরে ছিলো।

তারা জানান, বিটিভি ভবন দখল করে সম্প্রচার বন্ধ, সেতু ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধ্বংস করা, রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগানো, আইডি কার্ড চেক করে করে পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা- এসব বিষয় তাদের ধারণার বাইরে ছিলো।

পুলিশ সহজেই গুলি করে না-এমন মন্তব্য করে পুলিশের উচ্চ পর‌্যায়ের এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন। আরো একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। ওই সময়ও কিন্তু পুলিশ কোনো গুলি ছোড়েনি। এবার বাধ্য হয়েই পুলিশ গুলি ছুড়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিুবর রহমান জানান, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছি। জামায়াত-শিবির যতই অপচেষ্টা চালাক, তারা আর সফল হতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X