কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
তিন জেলায় চলল চার ট্রেন

নিরাপত্তাজনিত কারণে চলেনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে

পুরোনো ছবি
পুরোনো ছবি

প্রায় ১৪ দিন পর ঘুরল যাত্রীবাহি ও মালবাহী ট্রেনের চাকা। যাত্রী নিয়ে তিন জেলায় চলাচল করেছে চারটি ট্রেন।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে স্বল্প দূরত্বে তিতাস, তুরাগ, জামালপুর ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করে।

তবে জেলা প্রশাসনের সবুজ সংকেত না পাওয়ায় নিরাপত্তাজনিত কারণে সিদ্ধান্ত থাকলেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পাঁচ জোড়া মালবাহী ট্রেন চলাচল করেছে।

এদিকে রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকেও কমিউটার ট্রেন চলাচল করেছে বলে জানা গেছে। মূলত কারফিউ চলাকালীন সময়ে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের মধ্যে আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসতে পারে।

কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতার কারণে ১৮ জুলাই থেকেই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। ঢাকা রেলওয়েস্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়। এরমধ্যে জামালপুর পর্যন্ত দেওয়ানগঞ্জ ও জামালপুর কমিউটার একটি করে, ব্রহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার একটি, জয়দেবপুর পর্যন্ত তুরাগ কমিউটার দুই জোড়া চলাচল করেছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত আলী কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুমতি না মেলায় নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়নি। অন্যান্য রুটে প্রথম দিনের যাত্রীবাহী ট্রেনে সন্তোষজনক যাত্রী হওয়ার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X