কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের অবস্থান

সায়েন্স ল্যাবে কোটা আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা
সায়েন্স ল্যাবে কোটা আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মোড়ে জমায়েত হতে শুরু করেন। এরপর থেকে তাদের ঘিরে চারদিক থেকে মিছিল আসতে শুরু করে।

এলাকাবাসীর অভিযোগ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে। বর্তমানে এলাকাটিতে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, ধানমন্ডি ১ নম্বর স্টার কাবাবের সামনে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। এলাকাটিতে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এর আগে ধানমন্ডির পাশ থেকে সায়েন্স ল্যাবে ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল তাদের সঙ্গে যোগ দেয়।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে গিয়ে দেখা যায়, মিরপুর সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X