কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার (৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

এ ছাড়াও যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

এর আগে কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

এর আগে বৈঠকের শুরুতে কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১০

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১১

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১২

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৩

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৪

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৬

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৭

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৮

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৯

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

২০
X