কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পুরোনোদের বাদ দিয়ে তরুণদের মনের মতো দেশ গড়তে হবে’

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই দেশ তরুণদের। তোমরা যেভাবে স্বাধীন করেছ, সেভাবে তোমাদের মনের মতো করে গড়তে পার। পাল্টে ফেলতে পার। পুরোনোদের বাদ দাও। তোমাদের মধ্যে যে শক্তি আছে, সৃজনশীলতা আছে, সেটাকে কাজে লাগাতে হবে। যারা দেশ স্বাধীন করেছে তাদের দিয়েই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তরুণ সমাজের উদ্দেশে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি বলেন, তরুণদের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করতেই হবে। প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে। তা না হলে এ স্বাধীনতার কোনো দাম নেই।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো, তার নিজের পরিবর্তন, মানুষের পরিবর্তন। আজকের তরুণ সমাজ তোমরা জানো- এ দেশ তোমাদের হাতে। তোমরা স্বাধীন করতে পেরেছ, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়েও তুলতে পার। তোমাদের দেখে বিশ্বের মানুষ শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ পাল্টে দিতে পারে।

তিনি বলেন, তরুণদের আমরা উপদেশ দেই, পুরোনোদের বাদ দাও। তাদের এই পুরোনো চিন্তা আমাদের মুক্তি হবে না। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে কিউরিসিট আছে বা যে সৃজনশীলতা রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, প্রকাশ করার জিনিস, সিস্টেম ভাঙার জিনিস। তিনি বলেন, তরুণরা যে স্বাধীনতা নিয়ে এসেছে তাদের দিয়ে আমাদের সমস্ত কাঠামোতে পরিবর্তন করতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে। যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়।

তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। সেটা না করতে পারলে এই স্বাধীনতার কোনো মানে নেই।

এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ 

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ 

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

১০

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

১১

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

১৩

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

১৪

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

১৫

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

১৬

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

১৭

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

১৮

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১৯

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

২০
X