কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৩:৩৮ এএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র সমাজের গর্বিত বিজয়কে বিতর্কিত করার চেষ্টা চলছে’ 

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা

দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আন্দোলনে বিজয়ী শক্তি ছাত্র সমাজকেই অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মাওলানা মুহিবুল্লাহ নেতৃবৃন্দ।

সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালেই আমাদের ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ‘৫২-এর ভাষা, ‘৬৬-এর ৬ দফা, স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন, ‘৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ‘৯০-এর গণঅভ্যুত্থান এবং ‘২৪-এর কোটা সংস্কার ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আমাদের বীর সন্তানদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই। কারণ, দেশ ও জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের নতুন প্রজন্মকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, কুচক্রী মহল ছাত্র সমাজের এই গর্বিত বিজয়কে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এদের অপতৎপরতার কারণে দেশের বেশ কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মনে রাখতে হবে; সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশি।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল ধর্মের ভিত্তিতে আমাদের মাঝে বিভাজনের অপচেষ্টা করছে। এদের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় পালন করতে হবে কার্যকর ভূমিকা। অন্যথায় আমরা বিজয় ধরে রাখতে পারব না।

তিনি সাম্প্রতিক গণআন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, আহতদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান। একইসঙ্গে মুহাম্মদ সেলিম উদ্দিন বিজয়ীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X