কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বর্বরতার নজির তৈরি করেছে শেখ হাসিনা : টুকু

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নির্যাতন-নিপীড়ন চালিয়ে বর্বরতার ঘৃণ্য নজির স্থাপন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তার নির্দেশে দলদাস পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর পাক হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশের গুলিতে এক হাজারের মতো ছাত্রজনতার নির্মম মৃত্যু হয়েছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণঅভুত্থান সফল হয়েছে এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনা সরকারের আমলের সব গুম-খুনের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রআন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি টাঙ্গাইলের গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. হিমেলের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানা থেকে পুলিশের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হন এবং তার দুটি চোখ নষ্ট হয়ে যায়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ভেবেছিল ছাত্রসমাজকে নির্যাতন-নিপীড়ন করে দমিয়ে রাখা যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে, ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। সেজন্যই ছাত্রসমাজ দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছে। আগামীতে বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। শেখ হাসিনাকে বিদায় করার জন্য তিনি ছাত্র-জনতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X