কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম মন্ত্রণালয়ের ১২ আগস্টের ৯৭২ স্মারকপত্র বাতিল 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ৯৭২ স্মারকে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত পত্রটি গত সোমবার বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকমূলে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত পত্রটি গতকালই (সোমবার) বাতিল করা হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম গতকাল (সোমবার) ১৬.০০.০০০০.০০১.৩০.০১৩.৯৮ (অংশ-১).৯৭৩ নম্বর স্মারকমূলে ‘জারিকৃত পত্রটি বাতিলকরণ’ শিরোনামে এ-সংক্রান্ত পত্রটি জারি করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসন-১ শাখা হতে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ১ আগস্ট ২০২৪ তারিখের ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X