কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আনোয়ার খান মডার্ন হাসপাতালকে লাখ টাকা জরিমানা

আনোয়ার খান মডার্ন হাসপাতালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
আনোয়ার খান মডার্ন হাসপাতালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

হাসপাতাল ভবন, বেজমেন্ট ও স্টোর হাউসসহ ছয়টি স্পটে মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল আমিন নেওয়াজকে এ জরিমানা আরোপ ও আদায় করেন।

এ ছাড়াও আজ করপোরেশনের আওতাধীন বনশ্রী, নবাবগঞ্জ, লালবাগ, আগামাসী লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন, নাসির উদ্দিন সরদার লেন, স্বামীবাগ, শ্যামপুর বালুর মাঠ, গ্রিন মডেল টাউন, মান্ডা ও মুগদা এলাকায় আরও ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ১৪টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের।

তিনি বলেন, আজকের অভিযানে ডিএসসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ধানমন্ডি-১৫ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও আরেকটি বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসিফ ৩ নম্বর ওয়ার্ডের বনশ্রী এলাকায় ৫৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং দুটি ভবনে মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ ও লালবাগ এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাননি।

৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৩ ও ৪২ নম্বর ওয়ার্ডের আগামাসী লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন ও নাসির উদ্দিন সরদার লেনে ১৭৫টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি স্থাপনার বিরুদ্ধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকায় ৩৯টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়াও পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৫৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর বালুর মাঠ এলাকায় ৬৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের গ্রিন মডেল টাউন এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আবু নাছের বলেন, আজকের অভিযানে সর্বমোট ৪৮২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় সর্বমোট তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X