কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগপত্র জমা দিলেন বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. আতিক

বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. আতিক। ছবি : সংগৃহীত
বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. আতিক। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ভিসি-প্রো ভিসি। এবার তোপের মুখে পদত্যাগপত্র জমা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।

রোববার (১৮ আগস্ট) পদত্যাগের আবেদনপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে।

এ বিষয়ে ডা. মো. আতিকুর রহমান বলেন, আমি পদত্যাগ করেছি। সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছে। আমি মনে করি, এত চাপ নিয়ে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই সসম্মানে আমি চেয়ার থেকে সরে গিয়েছি। তবুও পরিবেশ শান্ত হোক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণা কার্যক্রম দ্রুত চালু হোক।

পদত্যাগের আবেদনপত্রে বলা হয়েছে, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ১ জানুয়ারি ২০২৩ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।’

‘বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি’- বলা হয় পদত্যাগপত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X