কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিনসহ কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন। এজন্য ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম-এর সমন্বয়ক ও উপদেষ্টাগণ সার্ভিসের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন করেছেন। যাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আগের কমিটির সবাই একযোগে পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন করা হয়।

অন্তর্বর্তীকালীন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪, চট্টগ্রামের বিচারক মোঃ জাকির হোসেন গালিবকে। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ ফারুক। সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোঃ নুরে আলম (জিকু) এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা। কমিটির সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ লায়লা শারমিন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা জজ) আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন, কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দীন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুরের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ মিনহাজুর রহমান, জামালপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন, বাগেরহাটের সহকারী জজ মোঃ তুহিনুল ইসলাম, গাইবান্ধার সহকারী জজ আবু তাহের এবং নরসিংদীর সহকারী জজ মোঃ মেহেদী হাছান।

নির্বাহী এই কমিটি দ্রুত সময়ের মধ্যে জরুরি সাধারণ সভা ডেকে আগামী ১৫ দিনের মধ্যে এসোসিয়েশনের সভাপতি পদসহ প্রতিটি পদকে গণতান্ত্রিকীকরণসহ গঠনতন্ত্র সংশোধন করবেন। এরপর নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের পর নির্বাচিত নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

অন্তর্বর্তীকালীন ও পরবর্তীতে নির্বাচিত নির্বাহী কমিটি যাতে করে বিচারকদের অভিন্ন দাবিদাওয়া পূরণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সে-লক্ষ্যে ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম’ অব্যাহতভাবে সহযোগিতা প্রদান করার পাশাপাশি সার্ভিসের রীতিনীতি মেনে সক্রিয় গ্রুপ হিসেবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X