কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ রেলওয়ে

বন্যায় একদিনের সমপরিমাণ টাকা দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ রেলওয়ের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের সাহায্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সাহায্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ১১৭ ডিডিওর টাকা আলাদাভাবে সংগ্রহ করে একত্রে জমা দিতে হবে। এজন্য সব ডিডিওকে আগামী ২৫ আগস্টের মধ্যে স্ব স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ রেলভবনে প্রেরণ করতে হবে। অর্থ প্রেরণের জন্য একটি ব্যাংক হিসাবের তথ্য এই গ্রুপে দেওয়া হবে।

এতে সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হচ্ছে যেন তারা তাদের অধিনস্তদের নিকট এই মেসেজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে আগামী কালকের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করে।

এ ছাড়া ১১৭ ডিডিও এর একদিনের বেতন এর পরিমাণ হিসাব করে একটি এক্সেল ফাইল প্রস্তুত করা হয়েছে। প্রকৃত হিসাব দপ্তরভেদে কিছু কম বেশি হতে পারে। কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতন হিসাব করে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। ব্যাংক হিসাবের তথ্য দ্রুতই দিয়ে দেওয়া হবে এবং এর সাথে পরবর্তী কোনো নির্দেশনা থাকলে তাও এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ফলে সবাইকে গ্রুপে একটিভ থাকার অনুরোধ করছি। পাশাপাশি পরিচিত ডিডিও কেউ মেসেজ না পেলে তাকেও পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে। মেইলেও ৩৮ জন গ্রুপ প্রধানকে একই তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X