কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ।

আরও পড়ুন : তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য সোমবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাটা সিগন্যাল থেকে গাউছিয়া ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং গাউছিয়া থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

পানিতে চুবিয়ে সন্তান হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

১০

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

১১

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

১৩

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

১৪

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

১৫

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১৬

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১৮

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৯

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

২০
X