রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির পরীক্ষা দিতে গিয়ে আটক আবু নাইম কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতির ঘটনায় করা মামলায় আবু নাইমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক দীপক বালা।

এ সময় আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে আসেন আবু নাইম। ভাইভা বোর্ডের সদস্যরা তার লিখিত পরীক্ষার খাতায় হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখেন। এ সময় বিষয়ের ওপর তার জ্ঞানের দক্ষতা ও হাতের লেখা, প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় গত ১১ জুন ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান সবুজ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X