কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক ঋণ আবারও ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের জুন মাস (অর্থবছর) শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০৩ দশমিক ৭৯ বিলিয়ন বা ১০ হাজার ৩৭৯ কোটি ডলার। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৪৫ হাজার ৪৮০ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৪১ দশমিক ১৭ বিলিয়ন বা ৪ হাজার ১১৭ কোটি ডলার। অর্থাৎ গত ৯ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি।

জনশুমারি ও গৃহগণনা শুমারির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসাবে গত জুন শেষে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৬১১ ডলার (প্রায় ৭৩ হাজার টাকা)। ৯ বছর আগে এর পরিমাণ ছিল ২৫৭ ডলারের কিছু বেশি।

মোট বিদেশি ঋণের মধ্যে সরকারি খাতে ৮০ শতাংশ আর বেসরকারি খাতে প্রায় ২০ শতাংশ ঋণ রয়েছে। গত জুন শেষে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল ৮ হাজার ৩২১ কোটি ডলার।

সরকার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো সংস্থা এবং জাপান, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশের কাছ থেকে সবচেয়ে বেশি বিদেশি ঋণ নেয়। এসব ঋণ নেওয়া হয় মূলত প্রকল্প বাস্তবায়নের অর্থায়ন ও বাজেট–সহায়তা হিসেবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গত ডিসেম্বরের হিসাবে, ঋণদানে শীর্ষ দেশ ও সংস্থার মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, জাপান, এডিবি ও চীন। বিদেশি অর্থায়নে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রোরেল (লাইন-৬), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

আড়াই কোটির নতুন টুর্নামেন্টে কেন নেই সৌম্য-নাঈমরা

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম

মারকাটারি গ্যাংস্টার লুকে শাকিব; ‘প্রিন্স’-এর ঝলকেই বাজিমাত

শবেবরাতে যা করবেন, যা করবেন না

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

পাকিস্তানে ব্যাপক অভিযান, নিহত প্রায় দেড়শ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

১০

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

১১

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

১৩

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

১৫

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

১৬

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৭

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১৮

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১৯

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

২০
X