কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক

সুচিস্মিতা তিথি ও নাইম আলী। ছবি : সংগৃহীত
সুচিস্মিতা তিথি ও নাইম আলী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হলেন সূচিস্মিতা তিথি ও নাইম আলী। বর্তমানে তিথি ইংরেজি পত্রিকা ডেইলি স্টার ও নাইম একটি ভিজুয়াল গণমাধ্যমে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সুচিস্মিতা তিথি ২০২০ সাল থেকে ডেইলি স্টারে সাংবাদিকতা করছেন। ভিজুয়াল গণমাধ্যমে কর্মরত সাংবাদিক নাইম আলী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই সাংবাদিককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতনের স্কেল, ২০১৫ এর গ্রেড-৯ ভুক্ত ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩০৬০ টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১০

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১১

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

১২

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

১৩

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১৪

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১৫

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১৬

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১৭

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৮

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৯

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

২০
X