কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

সহিংসতার ঘটনায় বিশিষ্ট ৪৫ নাগরিকের বিচারের দাবি

রাঙামাটির বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
রাঙামাটির বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম, ঢাবি-জাবি এবং রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা ও হতাহতের ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন ৪৫ বিশিষ্ট নাগরিক ও সংগঠন। এই ধরনের ঘটনা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন বিশিষ্ট ৪৫ নাগরিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা এবং ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মোহাম্মদপুরে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনকে হত্যা করা হয়। দেশব্যাপী এরকম আরো অনেক নৃসংশতার ঘটনা ঘটেছে। এসকল ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এহেন অবস্থায় দেশের প্রতিটি মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এই ঘটনায় ৪৫ বিশিষ্ট নাগরিকের পাশাপাশি নারীপক্ষ, উদীচী শিল্পগোষ্ঠী সরকার ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও তাদের ন্যায় বিচার, সকল অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের নিরাপত্তা ও পাহাড়ে সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X