কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট অফিসকে হয়রানির দুর্নাম ঘোচানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পাসপোর্ট অফিসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
পাসপোর্ট অফিসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

‘পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়’- এ দুর্নাম দূর করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নতুন যোগ দেওয়া ২০ কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নতুন কর্মকর্তাদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং নামের সঙ্গে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি ঘুষ ও দুর্নীতি থেকে সকলকে দূরে থাকারও আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতেও কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১০

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১১

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৩

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৯

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

২০
X