কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি গঠন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন- ২০১০ এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য সরকার জাতীয় রিভিউ কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত যে কোনো ব্যক্তি রিভিউ কমিটির ইমেইলে ০৪ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অভিযোগ দাখিল করতে পারবেন। কমিটি পরবর্তীতে প্রয়োজনবোধ করলে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, চুক্তিসমূহের অধীনে নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জাতীয় কমিটিকে তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি ([email protected]) এ ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন সমর্থকদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

১০

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১১

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৩

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৪

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৫

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৬

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৭

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৮

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৯

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

২০
X