কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইচ্ছা থাকলেও সামর্থ্যের অভাব রয়েছে : শিক্ষা উপদেষ্টা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমি দ্বারে দ্বারে গিয়ে সব কথা শুনেছি। বিষয়গুলো গ্রহণ করেছি। কী করতে পারি আমরা দেখব। তবে এক্ষেত্রে আমাদের ইচ্ছা থাকলেও সামর্থ্যের অভাব রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর ঢাকার হেড অফিসের ডা. সুশান ভাইজ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বৈষম্যের বিষয়গুলো চাকরি জীবনে আমি অনেক পেয়েছি। ফলে আমি বৈষম্যগুলো বুঝতে পারি এবং উপলব্ধি করতে পারি। সে বৈষম্যগুলো দূর করা দরকার। আমি এ বিষয়ে একমত।

তিনি বলেন, মানুষকে মানুষ হয়ে গড়বার পেছনে সবচেয়ে বড় অবদান প্রাথমিক শিক্ষকের। মানুষ যখন মায়ের গর্ভ থেকে প্রথমবার জন্মায় তখন অন্যান্য প্রাণীর মতোই সে থাকে। পরে সময়ে যখন তার সংস্কৃতি ও শিক্ষাকে গ্রহণ করে মানুষ হয়ে ওঠে তখন তার দ্বিতীয় জন্ম হয়। আর মানুষের এই দ্বিতীয় জন্মের পেছনে সবচেয়ে বড় যে অবদান রাখেন সে হচ্ছে প্রাথমিক শিক্ষক। এখানেই একজন শিক্ষকের সার্থকতা।

এ সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দ্য আইবিএস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১০

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১১

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৩

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৪

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৫

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৬

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৭

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৮

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৯

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

২০
X