কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভা। ছবি : কালবেলা
পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভা। ছবি : কালবেলা

যক্ষ্মা কারও একার সমস্যা নয়। যক্ষ্মা নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন সদস্যবৃন্দরা।

আজ শনিবার বিকেলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে যেভাবে আওয়াজ তোলা হয় যক্ষ্মা নিয়ন্ত্রণে সেভাবে আওয়াজ তোলা হয় না। অথচ দেশে পৌণে চার লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করলে রোগটি নির্মূল করা সম্ভব।

যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সিনিয়র উপদেষ্টা ডা. আ. ফ. ম. রুহুল হক বলেন, বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা করা ও ওষুধ পাওয়া যায়। সঠিক মনিটরিংয়ের অভাবে যক্ষ্মা নির্মূল বাস্তবায়িত হচ্ছে না। এ জন্য তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে প্রচার বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) প্রোগাম ম্যানেজার ডা. আফজালুর রহমান বলেন, দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার। এর মধ্যে ৩০ লাখ রোগীর কফ পরীক্ষা করা হয়। এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রতিবছর যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা প্রদানে ১০০ কোটি টাকার ওষুধ কেনা হয়।

যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত বলেন, যক্ষ্মা নিয়ে যারা গবেষণা ও কাজ করছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরাও রয়েছি।

যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমাম, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, মহিলা আসন-৩৪৭ এর রওশন আরা মান্নান, লুৎফুন নেসা খান, ফেরদৌসী ইসলাম, অ্যাড. শামীমা আক্তার খানম, কানিজ ফাতেমা আহমেদ, নার্গিস রহমান, বাসন্তী চাকমা, আদিবা আনজুম মিতা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X