কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক সারজিস তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে করা তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’

এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে হাজারেরও বেশি মন্তব্য করেছেন পাঠকরা।

স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, ‘দুঃখজনক বিষয় এখনো তাদের চিকিৎসা চলছে ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।’

আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।’

আকলিমা আলি নামের একজন লেখেন, ‘নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে দিকে তাকান। কিছু তো শিক্ষা আমরা পেয়েছি বিগত দিনগুলো থেকে। সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন যেন আর কোনো দল আমাদের ভারাটিয়া মনে না করে। দেশ আমাদের সবার। তাই অন্যের আসায় বসে না থেকে দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। আর মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X