কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আইন সচিবের চলতি দায়িত্বে আবু তাহের

শেখ আবু তাহের। ছবি : সংগৃহীত
শেখ আবু তাহের। ছবি : সংগৃহীত

অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) এম মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব শেখ আবু তাহেরকে আইন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। পরে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় গত ১১ অক্টোবর আইন ও বিচার বিভাগের সচিব পদ থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। তার স্থলে অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে নিয়োগ করেছে সরকার।

এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১০

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১১

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১২

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৫

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৬

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৭

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৮

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

২০
X