কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন’

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছোট বেলা থেকেই ছিলেন ন্যায়ের পথে আপসহীন। সাহিত্যকর্মেও তার সেই আপসহীনতার ছাপ পাওয়া যায়। এদেশে রুদ্রকে খণ্ডিতভাবে উপস্থাপনের রাজনীতি চলেছে। রুদ্র যেন তার প্রাপ্য সম্মান পায়, আমাদের সে খেয়াল রাখতে হবে। অভিমানের খেয়ায় চড়ে রুদ্র চলে গেছেন অনন্তের পথে। তিনি মানুষের জন্য সাম্যবাদী এক সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী। ‘নতুন রাজধানীর কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি সাখাওয়াত টিপু।

আলোচনায় অংশ নেন কবি মোহন রায়হান এবং রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বেঁচে থাকতে যেমন, অকালপ্রয়াণের পরও তেমনি রুদ্র ঢাকার সাহিত্যজগতের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়েছেন। কবিতা ও গানে তার স্বাতন্ত্র্য অল্পায়ু জীবনেই তৈরি হয়ে গেছে। রুদ্রের কবিতা বুঝতে হলে তার গণমুখী রাজনীতিকেও বুঝতে হবে। আশি-নব্বই দশকের প্রতিরোধী সাংস্কৃতিক আবহের আলোকেও তাকে আমাদের মূল্যায়ন করতে হবে।

মোহা. নায়েব আলী বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন প্রেম ও দ্রোহের কবি। অতি অল্প বয়সে তিনি বাংলা কবিতায় যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা পাঠকের মাঝে তাকে অমরতা দিয়েছে।

কবি সাখাওয়াত টিপু বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্বল্পায়ুর বহুপ্রজ লেখক। বেঁচে ছিলেন মাত্র ৩৫ বছর। স্বল্প লেখক-জীবনে তিনি অবিরল লিখেছেন কবিতা, গান, গল্প, নাটক, চিত্রনাট্যসহ নানা ধরনের লেখা। কম বয়সে চলে যাওয়ায় আমরা রুদ্র’র সাহিত্যের পূর্ণ বিকাশ দেখতে পাইনি। ফলে তিনি আমাদের কাছে তরুণই রয়ে গেছেন। তিনি আমাদের কাছে প্রৌঢ় নন, চিরতরুণ এক কবি।

তিনি বলেন, উত্তাল সময়ের সাহসের অনন্য নজির রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। কবির কাজ মানুষের মনের কথা বলা। তিনি সাহিত্যে সেই কর্মটি করেছেন। মূলত তার ধ্বনি-আশ্রয়ী কবিতা ও গান তাকে গণমানুষের কাছাকাছি নিয়ে গেছে। আমাদের সাহিত্যক্ষেত্রে তার সত্যিকারের মূল্যায়ন হয়নি কিন্তু রুদ্র তো সব পুরস্কার-সম্মাননার ঊর্ধ্বে, গণমানুষের মনে বেঁচে আছেন আমাদের প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X