কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মা হারালেন জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ

কবি হোসনে আরা হোসেন। ছবি : সংগৃহীত
কবি হোসনে আরা হোসেন। ছবি : সংগৃহীত

মৃত্যুর সাথে লড়াই করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন ষাটের দশকের কবি হোসনে আরা হোসেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনে আরা হোসেন গত ৩০ সেপ্টেম্বর ভর্তি হন স্কয়ার হাসপাতালে। দীর্ঘদিনে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর ধরে নিউরো, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন হোসনে আরা হোসেন। সর্বশেষ গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

মৃত্যুকাল তিনি স্বামী এবিএম মকবুল হোসেন, দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজকে রেখে গেছেন।

কুমিল্লার নাঙ্গলকোর্টের সম্রান্ত মিয়া বাড়িতে ১৯৫০ সালের ১৫ আগস্ট জন্ম হোসনে আরার। বাবা আহমদ উল্লাহ এবং মা দেলোয়ারা আফরোজ চৌধুরীর মেঝ মেয়ে ছিলেন তিনি। বাবা আহমদ উল্লাহ কুমিল্লার বিখ্যাত আইনজীবী ছিলেন।

ষাটের দশকে নানা প্রতিকূলতার মধ্যেও দেশ-সমাজ-প্রকৃতি নিয়ে কবিতা ও ছোট গল্প রচনা করে পরিবারের মধ্যে আলোচিতও হন হোসনে আরা। বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত কুমিল্লা আহমদ উল্লাহ-দেলোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। সমাজ পরিবর্তনের বিভিন্ন জনহিতকর কাজের সাথেও সম্পৃক্ততা ছিল হোসনে আরার।

হোসনে আরার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X