কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে দুদকে তলব

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৬ নভেম্বর) ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ব্যাংকের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

জানা গেছে, ইসলামী ব্যাংকের গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাডেট সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসকে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন ও সাইদ উল্লাহকে আগামী ১০ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, এএএম হাবিবুর রহমান, হাসনে আলম, আব্দুল জাব্বার, সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করীম, মিফতাহ উদ্দিন ও বিনিয়োগ কমিটির সদস্য আবু সৈয়দ মোহম্মদ ইদ্রিসকে ১১ নভেম্বর তলব করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর তলব করা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী, জে কেউ এম হাবিবুল্লাহ ও ওমর ফারুক খান, ডিএমডি এএফএম কামালুদ্দিন ও মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং এসইভিপি আলতাফ হোসাইন ও গিয়াস উদ্দিন কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X