কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন : ভূমি উপদেষ্টা

‘কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৪’ আলোচনা সভা। ছবি : কালবেলা
‘কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৪’ আলোচনা সভা। ছবি : কালবেলা

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত-নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। যাতে করে এ সমাজে সব ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত ‘কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৪’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলি সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।

মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১০

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১১

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১২

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৩

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৪

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৭

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৮

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৯

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

২০
X