কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জায়গা জেলে : উপদেষ্টা ফরিদা আখতার

বিজিবির পিলখানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
বিজিবির পিলখানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা জেলে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির পিলখানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে বা এমন চিন্তাও করে তাহলে তাকে আসতে হবে একমাত্র গণহত্যার আসামি হয়ে। তার বিচারের জন্য। সে এদিক দিয়ে-ওদিক দিয়ে বাংলাদেশে ঢুকবে বলে আমাদের যে ভয় দেখায়, তাকে এসে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ ছাড়া হাসিনার বাংলাদেশে আসার আর কোনো সুযোগ নেই। তার বিচার আমরা করবোই।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি। আপনারা যা করেছেন, তা চেক বা অর্থ দিয়ে এর ঋণ শোধ করতে পারবো না। তবে আপনাদের প্রতি আমাদের দায় নিয়ে পাশে দাঁড়াবো, এটুকু অন্তত বলতে পারি।

ইলিশ মাছ চোরাচালান বন্ধে আরও কঠোর হাওয়ার অনুরোধ জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ইলিশ নিয়ে আমরা বড় বিপাকে থাকি। ভারত আমাদের ইলিশ ছাড়া খাবে না। তাদের গঙ্গায় যে ইলিশ হয়, সেই ইলিশের স্বাদ নাই। আমাদের পদ্মা ইলিশ তাদের লাগবেই; কাজেই এখান থেকে চোরাচালানের মাধ্যমে যে ইলিশ যায় সেটা বিজিবি আটকে দেয়। সামনেও যাতে এটা কোনোভাবে যেতে না পারে, সেটা দেখার অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। ইচ্ছাকৃতভাবে একটা বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলার চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় খুব দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানান হাসনাত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া আওয়ামী দোসররা কীভাবে পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ৬২৬ জন কীভাবে নিরাপদে চলে গেল, আমরা জবাব চাই। সেনাবাহিনীর কাছে আবেদন, কারা ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যেতে সহায়তা করলো আপনারা জানান।

হাসনাত বলেন, ফ্যাসিবাদকে আর কোনো নামে ফিরে আসতে দেওয়া হবে না। কাউকেই ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না। ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে জবাব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X