কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মাঝরাতে পর্যটক অসুস্থ, ছুটে গেল কোস্ট গার্ড

অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মেডিকেল টিম। ছবি : সংগৃহীত
অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মেডিকেল টিম। ছবি : সংগৃহীত

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারপর ১৪ ডিসেম্বর মধ্যরাতে কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তারের (স্বামী ডা. ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিকেল টিম, প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারসহ ওই পর্যটকবাহী জাহাজে যায়। মেডিকেল টিমের চিকিৎসা সহায়তায় রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

মুনিফ তকি বলেন, ট্যুরিস্ট সিজনে সাধারণত এ ধরনের জাহাজগুলো সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় যায়। ওই এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X