কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা 

দুদকের সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হক। ছবি : সংগৃহীত
দুদকের সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হক। ছবি : সংগৃহীত

দুদকের সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এর আগে, গতকাল দুর্নীতি বিরোধী সংস্থা দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামন স্বাক্ষরিত ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশি মহাপরিদর্শক বরাবর প্রেরণ করা হয়েছে।

সংক্ষিপ্ত শিরোনামে চিঠিতে বলা হয়েছে, ‘পাসপোর্ট বাতিলপূর্বক দেশত্যাগে নিষধাজ্ঞা প্রদান। চিঠিতে বলা হয়েছে, দ্যা বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ এর ৭ (২) (সি) নং অনুচ্ছেদ অনুযায়ী নিম্নোক্ত ছকে বর্ণিত ব্যক্তির পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠিতে মো. জহুরুল হকের নাম পরিচয়, ঠিকানা, পিতার নাম, ন্যাশনাল আইডি নম্বর ও পাসপোর্ট নম্বর দেয়া হয়েছে।

জানা গেছে, বিডিআর হত্যা মামলায় বিচারক ছিলেন মো. জহুরুল হক। বিডিআর মামলার রায় নিয়ে একটি পক্ষ অসন্তুষ্ট। তাদের দাবি পতিত সরকার আদালতের বিচারকদের প্রভাবিত করে মামলায় পক্ষপাতমূলক রায় করিয়েছে। ইতোমধ্যেই বিডিআর হত্যা পুনঃতদন্তের জন্য নতুন করে কমিশন গঠন করেছে সরকার। যেকারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X